acsbangla.in| এ সি এস বাংলা Physical Science Suggestion Class 9 3rd Unit Test | Class 9 Physical Science Suggestion 2026 | WBBSE
1 2 3 4 5 6 7 8 9 10 RESULT
Class 11 — Semester 1 Class 11 — Semester 2 Class 12 — Semester 3 Class 12 — Semester 4
Scholarship আজকের খবর YouTube WhatsApp

Physical Science Suggestion Class 9 3rd Unit Test | Class 9 Physical Science Suggestion 2026 | WBBSE

0
Physical Science Suggestion Class 9 3rd Unit Test | Class 9 Physical Science Suggestion 2026 | WBBSE
ভৌতবিজ্ঞান প্রশ্নপত্র ও প্রশ্নোত্তর
ভৌতবিজ্ঞান প্রশ্নপত্র ও প্রশ্নোত্তর
MCQ — সঠিক উত্তর নির্বাচন করো
(i) 'তরল সোনা' বলা হয়—
(a) ডিজেলকে
(b) কেরোসিন তেলকে
(c) লুব্রিকেটিং অয়েলকে
(d) পেট্রোলিয়ামকে
উত্তর: (d) পেট্রোলিয়ামকে
(ii) প্লবতা যে বিষয়টির ওপর নির্ভর করে না, তা হল—
(a) গভীরতা
(b) বস্তুর আয়তন
(c) তরলের ঘনত্ব
(d) অভিকর্ষজ ত্বরণ
উত্তর: (a) গভীরতা
(iii) একটি গতিশীল বস্তুর ক্ষেত্রে তার বেগ-সময় লেখচিত্রের নতি যে রাশি নির্দেশ করে, তা হল—
(a) দ্রুতি
(b) বেগ
(c) ভরবেগ
(d) ত্বরণ
উত্তর: (d) ত্বরণ
(iv) শক্তির মাত্রীয় সংকেত হল—
(a) [ML²T⁻²]
(b) [ML⁻²T²]
(c) [ML²T²]
(d) [ML⁻²T⁻²]
উত্তর: (a) [ML²T⁻²]
(v) বাদুড় তার গতিপথ নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করে—
(a) শ্রুতিগোচর শব্দ
(b) শব্দেতর শব্দ
(c) শব্দোত্তর শব্দ
(d) UV-রশ্মি
উত্তর: (c) শব্দোত্তর শব্দ
(vi) 1 cal তাপ পাওয়া যায় যে কার্যের বিনিময়ে তা হল—
(a) 1 J
(b) 4.2 J
(c) 100 erg
(d) 42 erg
উত্তর: (b) 4.2 J
(vii) প্রদত্ত কোন্ জোড়টি আইসোটোন?
(a) ⁴⁰₁₈Ar, ⁴⁰₂₀Ca
(b) ¹₁H, ²₁H
(c) ¹⁶₈O, ¹⁷₈O
(d) ³⁰₁₄Si, ³¹₁₅P
উত্তর: (d) ³⁰₁₄Si, ³¹₁₅P
(viii) 20 g জলের মোল সংখ্যা কত?
(a) 1.11
(b) 2
(c) 1
(d) 2.11
উত্তর: (a) 1.11
(ix) প্রদত্ত দ্রবণগুলির মধ্যে যেটির দ্রাবক ও দ্রাব উভয়ই কঠিন, সেটি হল—
(a) শরবত
(b) স্যালাইন
(c) পিতল
(d) তুঁতের দ্রবণ
উত্তর: (c) পিতল
(x) কোনো স্থান অ্যাসিডে পুড়ে গেলে ক্ষতস্থানে কী লাগানো উচিত?
(a) লেবুর রস
(b) NaOH
(c) CH₃COOH
(d) NaHCO₃
উত্তর: (d) NaHCO₃
(xi) একটি আম্লিক লবণ হল—
(a) Na₂SO₄
(b) CaCl₂
(c) NaHSO₄
(d) Pb(OH)Cl
উত্তর: (c) NaHSO₄
(xii) বিশুদ্ধ জলের বাষ্পীভবনের লীনতাপ হল—
(a) 537 cal/g
(b) 80 cal/g
(c) 22.68 × 10⁵ cal/g
(d) কোনোটিই নয়
উত্তর: (a) 537 cal/g
(xiii) শীতপ্রধান দেশে কোনো জলাশয়ের উপরিতলে বরফ জমে গেলে হ্রদের তলদেশে তাপমাত্রা হয়—
(a) 0°C
(b) 4°C
(c) 3°C
(d) 2°C
উত্তর: (b) 4°C
Group - B
(i) কার্যের SI একক কী?
উত্তর: জুল (Joule বা J)।
(ii) অশ্বক্ষমতা ও ওয়াটের মধ্যে সম্পর্ক লেখো।
উত্তর: 1 অশ্বক্ষমতা (HP) = 746 ওয়াট (W)।
(iii) শূন্যস্থান পূরণ করো: 2 গ্রাম-অণু জল = ______ জল।
উত্তর: 36 গ্রাম।
যেহেতু 1 গ্রাম-অণু জল = 18 গ্রাম, তাই 2 গ্রাম-অণু জল = 2 × 18 = 36 গ্রাম।
(iv) মানুষের পাকস্থলীতে কী অ্যাসিড থাকে?
উত্তর: হাইড্রোক্লোরিক অ্যাসিড (HCl)।
(v) নিউটনের গতিসূত্রগুলির মধ্যে কোন্টিকে জাড্যের সূত্র বলা হয়?
উত্তর: নিউটনের প্রথম গতিসূত্রকে।
অথবা
গতিশীল বস্তুর গড় দ্রুতি কি কখনও শূন্য হতে পারে?
উত্তর: না, গতিশীল বস্তুর গড় দ্রুতি কখনও শূন্য হতে পারে না।
(vi) কম্পাঙ্ক ও পর্যায়কালের মধ্যে সম্পর্ক কী?
উত্তর: কম্পাঙ্ক (n) = 1/পর্যায়কাল (T), অর্থাৎ কম্পাঙ্ক ও পর্যায়কাল পরস্পরের ব্যস্তানুপাতিক।
n × T = 1
(vii) সর্বজনীন দ্রাবক কাকে বলে?
উত্তর: জল-কে সর্বজনীন দ্রাবক বলা হয়।
(viii) চাঁদে পাশাপাশি দাঁড়িয়ে কথা বললেও তা শোনা যায় না কেন?
উত্তর: চাঁদে কোনো বায়ুমণ্ডল না থাকায় শব্দ তরঙ্গের বিস্তারের জন্য কোনো জড় মাধ্যমের অস্তিত্ব নেই, তাই চাঁদে শব্দ শোনা যায় না।
(ix) বলয় পরীক্ষায় উৎপন্ন বলয়ের সংকেত কী?
উত্তর: [Fe(H₂O)₅(NO)]SO₄
(x) সোডিয়াম পারমুটিটের সংকেত কী?
উত্তর: Na₂Al₂Si₂O₈ · xH₂O (বা সংক্ষেপে Na₂Z)।
(xi) বার্নৌলির নীতি কোন্ সংরক্ষণ সূত্র মেনে চলে?
উত্তর: শক্তির সংরক্ষণ সূত্র।
(xii) বেল ও ডেসিবেলের মধ্যে সম্পর্ক কী?
উত্তর: 1 বেল = 10 ডেসিবেল (1 Bel = 10 dB)।
(xiii) ব্যতিক্রান্ত প্রসারণ কোন্ ধরনের তরলের বৈশিষ্ট্য?
উত্তর: জলের (0°C থেকে 4°C উষ্ণতার মধ্যে)।
(xiv) ফ্লুওরোসিস রোগ কী কারণে হয়?
উত্তর: পানীয় জলে অতিরিক্ত মাত্রায় ফ্লুরাইড যৌগের উপস্থিতির কারণে ফ্লুওরোসিস রোগ হয়।
(xv) শূন্যস্থান পূরণ করো: লবণের জলীয় দ্রবণ থেকে লবণ ও জল পৃথক করা হয় ______ পদ্ধতিতে।
উত্তর: পাতন (বা বাষ্পীভবন)।
(xvi) অ্যাসিড দ্রবণে ফেনলফথ্যালিনের বর্ণ কীরূপ হয়?
উত্তর: বর্ণহীন।
(xvii) 50 cm³ অ্যালকোহলে 10 cm³ জল মেশানো হল। দ্রবণটিতে দ্রাব ও দ্রাবক কোন্টি উল্লেখ করো।
উত্তর:
দ্রাব: জল (10 cm³)
দ্রাবক: অ্যালকোহল (50 cm³)
(xviii) 1 mol কার্বন ডাইঅক্সাইড = কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড?
উত্তর: 44 গ্রাম।
CO₂-এর আণবিক ভর = 12 + (16 × 2) = 44
(xix) কোন্ বল পরমাণুতে কেন্দ্রীয় কণাগুলিকে ধরে রেখেছে?
উত্তর: তীব্র নিউক্লীয় বল (Strong Nuclear Force)।
(xx) দ্রুতি কী জাতীয় রাশি?
উত্তর: স্কেলার রাশি।
(xxi) ডাইন ও নিউটনের মধ্যে সম্পর্কটি লেখো।
উত্তর: 1 নিউটন = 10⁵ ডাইন।
অথবা, 1 ডাইন = 10⁻⁵ নিউটন।
(xxii) অ্যাভোগাড্রো সংখ্যার মান কত?
উত্তর: 6.022 × 10²³।
(xxiii) [MLT⁻¹] কোন্ রাশির মাত্রীয় সংকেত?
উত্তর: ভরবেগ (Momentum) বা বলের ঘাত।
Group – C
৩. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও
বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় — 2 × 15 = 30
(i) লম্বন ত্রুটি বলতে কী বোঝায়?
(ii) ক্রিকেট বল ধরার সময় খেলোয়াড় হাতকে পিছনদিকে টেনে নেয় কেন?
অথবা
নিউটনের যে সূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায় তা বিবৃত করো।
(iii) তরলের পৃষ্ঠটানের সংজ্ঞা দাও।
(iv) একটি বস্তুর আয়তন 40 cm³। বস্তুটি তার আয়তনের তিন-চতুর্থাংশ জলে নিমজ্জিত রেখে ভাসতে পারে। বস্তুটির ঘনত্ব কত?
(v) সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্যগুলি কী কী?
(vi) তাপ ও কার্য সম্পর্কিত জুলের সূত্রটি লেখো।
অথবা
গলনের লীনতাপ কাকে বলে?
(vii) কার্যহীন বল কাকে বলে? উদাহরণ দাও।
(viii) ²³ₓ পরমাণুটিতে প্রোটন, ইলেকট্রন ও নিউট্রন সংখ্যা কত?
(ix) পারমাণবিক ভর একক কাকে বলে?
(x) ‘40°C উষ্ণতায় পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা 65’ বলতে কী বোঝায়?
অথবা
10% Ca(OH)₂ দ্রবণের শক্তি g/L এককে প্রকাশ করো।
(xi) কী ঘটে রাসায়নিক সমীকরণসহ উল্লেখ করো— গাঢ় সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবণে অ্যালুমিনিয়াম চূর্ণ মিশিয়ে উত্তপ্ত করা হল।
(xii) আংশিক পাতন বলতে কী বোঝায়?
(xiii) ইউট্রোফিকেশন কাকে বলে?
(xiv) জলদূষণের দুটি কারণ লেখো।
(xv) ঘনত্ব ও আপেক্ষিক গুরুত্বের মধ্যে সম্পর্ক কী?
Group – D
৪. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও
বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় — 3 × 8 = 24
(i) রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটি বিবৃত করো। নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র প্রমাণ করো।
(ii) বার্নৌলির উপপাদ্যটি বিবৃত করো এবং গাণিতিক সমীকরণ প্রতিষ্ঠা করো।
অথবা
দ্রুতগামী ট্রেনের কাছে দাঁড়ানো বিপজ্জনক কেন? ইয়ং গুণাঙ্ক কাকে বলে?
(iii) প্রলম্বন ও কলোয়েডীয় দ্রবণের মধ্যে পার্থক্য লেখো।
(iv) প্রমাণ করো, অবাধে পতনশীল বস্তুর যে-কোনো অবস্থানে বস্তুটির মোট যান্ত্রিক শক্তি সর্বদা স্থির থাকে।
অথবা
100 পাউন্ড ভরের একটি বস্তুকে একটি ক্রেনের সাহায্যে 5 min-এ 300 ft উচ্চতায় তোলা হল। ক্রেনটির ক্ষমতা হর্সপাওয়ার এককে কত হবে?
(v) শব্দ নির্বন্ধ বলতে কী বোঝায়? একটি সুরশলাকার কম্পাঙ্ক 420 Hz। এর থেকে উৎপন্ন শব্দের তরঙ্গদৈর্ঘ্য 0.8 m হলে উৎপন্ন শব্দের বেগ কত?
(vi) নাইট্রিক অ্যাসিডের শনাক্তকরণ পরীক্ষাটি উল্লেখ করো। অ্যান্টাসিড কী?
(vii) দ্রাব্যতা লেখ কী? সোডা ওয়াটারের বোতলের ছিপি খুললে বোতলের মুখে ফেনার সৃষ্টি হয় কেন? ব্যাখ্যা করো।
(viii) রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটিগুলি উল্লেখ করো।
অথবা
নিউক্লীয় বল কাকে বলে? নিউট্রনবিহীন একটি মৌলের নাম লেখো।
Class 9 Physical Science 3rd Unit Test Suggestion 2026 – পশ্চিমবঙ্গের নবম শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য তৃতীয় ইউনিট টেস্টের গুরুত্বপূর্ণ ভৌতবিজ্ঞান প্রশ্ন ও সাজেশন। এই সাজেশনে MCQ, সংক্ষিপ্ত প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং পরীক্ষায় আসার সম্ভাব্য প্রশ্নগুলি সুন্দরভাবে সাজানো হয়েছে। এই Class 9 Physical Science 3rd Unit Test Suggestion পরীক্ষার প্রস্তুতিতে ছাত্রছাত্রীদের বিশেষভাবে সাহায্য করবে। ভৌতবিজ্ঞানের গুরুত্বপূর্ণ অধ্যায়, সূত্র, সংজ্ঞা, সংখ্যাতত্ত্ব এবং ব্যাখ্যামূলক প্রশ্নগুলি ভালোভাবে অনুশীলন করে পরীক্ষার প্রস্তুতি সম্পূর্ণ করো। 📚 বিষয়: Physical Science / ভৌতবিজ্ঞান 🎓 শ্রেণি: Class 9 📝 পরীক্ষা: 3rd Unit Test 📅 বছর: 2026 🏫 বোর্ড: WBBSE 🎯 কনটেন্ট: MCQ, Short Questions, গুরুত্বপূর্ণ প্রশ্ন ও Suggestion Keywords Class 9 Physical Science Suggestion, Physical Science Suggestion Class 9, Class 9 3rd Unit Test Suggestion, Class 9 Physical Science 3rd Unit Test, WBBSE Class 9 Physical Science Suggestion, Class 9 Physical Science Suggestion 2026, নবম শ্রেণির ভৌতবিজ্ঞান সাজেশন, Class 9 Physical Science Important Questions, Class 9 Physics Suggestion
Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

পোস্ট পড়ার পর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ।
( After reading post not forgetting comments. ) 👆

একটি মন্তব্য পোস্ট করুন (0)
"ACSBangla.com: পশ্চিমবঙ্গের স্কুল-কলেজের খবর, বৃত্তি, চাকরি সংক্রান্ত আপডেট, মাধ্যামিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সাজেশন। এছাড়াও এখানে পাবেন পশ্চিমবঙ্গের নতুন প্রকল্পের খবর, গুরুত্বপূর্ণ তথ্য ও বাংলার সর্বশেষ সংবাদ। ছাত্রছাত্রীদের জন্য উপযোগী সাজেশন ও চাকরিপ্রার্থীদের জন্য নিয়মিত আপডেট সহ আরও অনেক কিছু জানতে ভিজিট করুন ACSBangla.com। পশ্চিমবঙ্গের শিক্ষা, চাকরি ও প্রজেক্ট সংক্রান্ত আপডেট পেতে থাকুন আমাদের সাথে।" "ACSBangla.in: Get updates on West Bengal school and college news, scholarships, jobs, and exam suggestions for Madhyamik and HS. Also, find information on new projects, important news, and the latest updates from Bengal. Visit ACSBangla.com for student-friendly suggestions and regular updates for job seekers. Stay tuned for updates on education, jobs, and projects in West Bengal." @EnjoyExam @NewsAcsBangla