ACS BANGLA • শিক্ষামূলক প্রশ্নপত্র
ষষ্ঠ শ্রেণির বাংলা
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন – ২০২৬
বিষয়: বাংলা
MCQ প্রশ্ন ও সঠিক উত্তরসহ সম্পূর্ণ প্রশ্নপত্র
ষষ্ঠ শ্রেণির বাংলা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৬-এর প্রশ্নপত্র এখানে সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হয়েছে। প্রথম বিভাগে বহুবিকল্পভিত্তিক প্রশ্নের চারটি বিকল্প এবং সঠিক উত্তর দেওয়া হয়েছে। এরপর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরসহ বাকি প্রশ্নগুলি পরীক্ষার প্রশ্নপত্রের মতো সাজানো হয়েছে।
১। সঠিক উত্তরটি নির্বাচন করো
১.১ ‘যখন খেলা শেষ হয়ে যাবে।’ খেলা কখন শেষ হবে?
সঠিক উত্তর: (গ) ছয়টার পর।
১.২ ‘খাতার মলাটে চোখ বুলিয়েই তাঁর কাছে রহস্য পরিষ্কার হয়—গোটা গোটা করে লেখা।’ গোটা গোটা করে যা লেখা ছিল—
সঠিক উত্তর: (ঘ) বীজগণিত খাতা।
১.৩ ‘Indian Struggle’ বইটির লেখক হলেন—
সঠিক উত্তর: (ক) সুভাষচন্দ্র বসু।
১.৪ ‘ন্যায়ের বিধান’ যিনি দিলেন—
সঠিক উত্তর: (ক) রঘুমণি।
১.৫ ‘কেহ কম-বেশি কি পাই’— এখানে যার কথা বলা হয়েছে—
সঠিক উত্তর: (গ) চাঁদ-সূর্যের আলো।
১.৬ ‘ধরাতল’ কবিতাটি যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে—
সঠিক উত্তর: (খ) ‘চৈতালি’।
১.৭ ‘মাস্টারমশাই সবই পড়িয়েছেন।’ বাক্যটির নঞর্থক রূপটি হল—
সঠিক উত্তর: (গ) মাস্টারমশাই কিছুই পড়ানো বাকি রাখেননি।
১.৮ ‘মা শিশুকে চাঁদ দেখাচ্ছে।’ এই বাক্যটিতে যে প্রকার ক্রিয়াপদ আছে—
সঠিক উত্তর: (খ) প্রযোজক ক্রিয়া।
১.৯ ‘গোয়ালা ছেলেটা রোজ যায়।’ বাক্যটিতে বিধেয় অংশ হল—
সঠিক উত্তর: (ঘ) রোজ যায়।
১.১০ একাধিক সমাপিকা ক্রিয়া থাকে যে বাক্যে—
সঠিক উত্তর: (ঘ) জটিল ও যৌগিক উভয় বাক্যে।
১.১১ প্রদত্ত কোনটি সরল বাক্য?
সঠিক উত্তর: (ক) পাহাড়ের বরফ গলে নদীতে জল বেড়ে বন্যা হয়েছে।
২। কমবেশি ২০টি শব্দে নীচের প্রশ্নগুলির উত্তর দাও
২.১ যতীন দাশের ছদ্মনাম কী ছিল?
উত্তর: রবিন ও কালীবাবু।
২.২ প্রফুল্লর রচনা সুধীরবাবুর কেন পছন্দ হয়নি?
উত্তর: প্রফুল্লর রচনা সুধীরবাবুর পছন্দ হয়নি, কারণ প্রফুল্ল দে সরকারের বই থেকে হুবহু লিখেছিল।
২.৩ বোলিং ক্রিজে পৌঁছোবার আগে বিষ্ণু কী কাণ্ড করেছিল?
উত্তর: বোলিং ক্রিজে পৌঁছোবার আগে বিষ্ণু গুনে গুনে ২৬ পা মাটিতে বুটের ডগা দিয়ে বোলিং মার্ক কাটল। তারপর আবার পিছিয়ে হাঁটতে শুরু করল। এভাবে সে গোল ঘুরতে শুরু করেছিল।
২.৪ যা কিছু দেখেন, তাকেই কবি ভালোবাসেন কেন?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘ধরাতল’ কবিতায় কবি যা কিছু দেখেন, তাকেই ভালোবাসেন। কারণ, কবি উপলব্ধি করেছেন যে ভালো-মন্দ, দুঃখ-সুখ, অন্ধকার-আলো— এসব কিছু নিয়েই পৃথিবীর অবস্থান।
২.৫ কখন কিশোর মন সমুদ্দুরের বেলায় যেতে চায়?
উত্তর: ছুটি পেলেই কিশোর মন সমুদ্দুরের বেলায় যেতে চায়।
২.৬ ‘আমাদের হীন-দশা এই তাই’— কারণ কী? আমাদের এই ‘হীন-দশা’র কারণ কী?
উত্তর: আমাদের অর্থাৎ হিন্দু ও মুসলিম— দুই ধর্মসম্প্রদায়ের মানুষের হীনদশার কারণ পারস্পরিক ঝগড়া-বিবাদ ও ভেদাভেদ।
২.৭ জটিল বাক্য ও যৌগিক বাক্যের মধ্যে প্রধান পার্থক্য কোথায়?
উত্তর: জটিল বাক্যে একটি প্রধান খণ্ডবাক্য ও এক বা একাধিক আশ্রিত খণ্ডবাক্য থাকে। যৌগিক বাক্যে দুই বা ততোধিক স্বাধীন খণ্ডবাক্য সংযোজক অব্যয় দিয়ে যুক্ত হয়।
২.৮ বাক্যে প্রয়োগ করে উদাহরণ দাও— যৌগিক ক্রিয়া।
উত্তর: যৌগিক ক্রিয়া— করে ফেললাম।
বাক্য: কাজটা আমি তাড়াতাড়ি করে ফেললাম।
২.৯ ‘আমি যেতে পারি কিন্তু বেশিক্ষণ বসব না।’ সরল বাক্যে রূপান্তরিত করো।
উত্তর: আমি বেশিক্ষণ না বসার শর্তে যেতে পারি।
২.১০ ‘এই অপমানের পর এক্ষুণি চলে যেতে চাই।’ নঞর্থক বাক্যে রূপান্তরিত করো।
উত্তর: এই অপমানের পর এক মুহূর্তও থাকতে চাই না।
২.১১ সরল বাক্যের প্রধান বৈশিষ্ট্য কোনটি?
উত্তর: সরল বাক্যে একটি সমাপিকা ক্রিয়া থাকে।
২.১২ ‘কচু খায় কারা?’— কচু কারা খায়?
উত্তর: শুয়োর আর সজারু কচু খায়।
২.১৩ সাক্ষী দেওয়ার জন্য ভয়ানক হুড়োহুড়ি লেগেছিল কেন?
উত্তর: সবাই ভেবেছিল, সাক্ষী দিলে পয়সা পাওয়া যাবে। তাই সাক্ষী দেওয়ার জন্য ভয়ানক হুড়োহুড়ি লেগেছিল।


পোস্ট পড়ার পর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ।
( After reading post not forgetting comments. ) 👆