acsbangla.in| এ সি এস বাংলা Class 9 Life Science Suggestion 2026 | 3rd Unit Test Life Science Suggestion | WBBSE
1 2 3 4 5 6 7 8 9 10 RESULT
Class 11 — Semester 1 Class 11 — Semester 2 Class 12 — Semester 3 Class 12 — Semester 4
Scholarship আজকের খবর YouTube WhatsApp

Class 9 Life Science Suggestion 2026 | 3rd Unit Test Life Science Suggestion | WBBSE

0
Class 9 Life Science Suggestion 2026 | 3rd Unit Test Life Science Suggestion | WBBSE
জীবন বিজ্ঞান প্রশ্নপত্র ও প্রশ্নোত্তর
জীবন বিজ্ঞান প্রশ্নপত্র ও প্রশ্নোত্তর
MCQ — সঠিক উত্তর নির্বাচন করো
(i) ‘গরম তরল স্যুপ’ কথাটির প্রবর্তক হলেন—
(a) সিডনি ফক্স
(b) হ্যালডেন
(c) ওপারিন
(d) ওপারিন ও হ্যালডেন উভয়েই
✅ সঠিক উত্তর: (b) হ্যালডেন
(ii) চোয়ালবিহীন মেরুদণ্ডী প্রাণীর অধিশ্রেণিটি হল—
(a) অ্যাগনাথা
(b) ন্যাথোস্টোমাটা
(c) অসটিকটিস
(d) কনড্রিকথিস
✅ সঠিক উত্তর: (a) অ্যাগনাথা
(iii) কোম্বপেল্ট বা চিরুনিপাত দেখা যায় যে পর্বে, সেটি হল—
(a) নিডারিয়া
(b) টিনোফোরা
(c) মোলাস্কা
(d) আর্থ্রোপোডা
✅ সঠিক উত্তর: (b) টিনোফোরা
(iv) ভিটামিন A-এর অভাবজনিত রোগটি হল—
(a) রাতকানা
(b) জেরোপথ্যালমিয়া
(c) ফ্রিনোডার্মা
(d) সবকটি
✅ সঠিক উত্তর: (d) সবকটি
(v) কোন্ কোশ অঙ্গাণুর মধ্যে ক্রিস্টি নামক গঠনটি দেখা যায়?
(a) রাইবোজোম
(b) মেসোজোম
(c) প্লাসটিড
(d) মাইটোকনড্রিয়া
✅ সঠিক উত্তর: (d) মাইটোকনড্রিয়া
(vi) মানবদেহের কোন্ অঙ্গে গ্রাফিয়ান ফলিকল দেখা যায়?
(a) শুক্রাশয়
(b) ডিম্বাশয়
(c) অগ্ন্যাশয়
(d) মস্তিষ্ক
✅ সঠিক উত্তর: (b) ডিম্বাশয়
(vii) যেসব উদ্ভিদ অতি নিম্ন তাপমাত্রাযুক্ত স্থানে জন্মায়, তাদের এককথায় বলা হয়—
(a) পয়কিলোথার্মস
(b) হেকিস্টোথার্মস
(c) মাইক্রোথার্মস
(d) মেগাথার্মস
✅ সঠিক উত্তর: (b) হেকিস্টোথার্মস
(viii) প্রদত্ত কোন্ প্রাণীটি মরুজ?
(a) মোলক হরিদাস নামক গিরগিটি
(b) ইগল
(c) কুমির
(d) গোসাপ
✅ সঠিক উত্তর: (a) মোলক হরিদাস নামক গিরগিটি (Moloch horridus)
(ix) একটি ধনাত্মক-ধনাত্মক আন্তঃক্রিয়ার উদাহরণ হল—
(a) পরজীবিতা
(b) মিথোজীবিতা
(c) শিকারজীবিতা
(d) মৃতজীবিতা
✅ সঠিক উত্তর: (b) মিথোজীবিতা
(x) VAM হল—
(a) ভাইরাস
(b) লাইকেন
(c) এক্টোমাইকোরাইজা
(d) এন্ডোমাইকোরাইজা
✅ সঠিক উত্তর: (d) এন্ডোমাইকোরাইজা
(xi) প্রদত্ত কোন্টি সালোকসংশ্লেষে অক্ষম?
(a) অ্যামিবা
(b) ইউগ্লিনা
(c) সবুজ উদ্ভিদ
(d) সায়ানোব্যাকটেরিয়া
✅ সঠিক উত্তর: (a) অ্যামিবা
(xii) একটি প্রোটিওলাইটিক উৎসেচক হল—
(a) টায়ালিন
(b) মলটেজ
(c) পেপসিন
(d) লাইপেজ
✅ সঠিক উত্তর: (c) পেপসিন
(xiii) রিজার্ভ পেসমেকার হল—
(a) AV নোড
(b) SA নোড
(c) পারকিনজি তন্তু
(d) কোনোটিই নয়
✅ সঠিক উত্তর: (a) AV নোড
(xiv) ডিপথেরিয়া রোগের কারণ হল—
(a) করিনিব্যাকটেরিয়াম
(b) স্ট্রেপটোকক্কাস
(c) নিউমোকক্কাস
(d) স্ট্যাফাইলোকক্কাস
✅ সঠিক উত্তর: (a) করিনিব্যাকটেরিয়াম
(xv) নিষ্ক্রিয় প্রাকৃতিক অর্জিত অনাক্রম্যতা ঘটে—
(a) অমরার মাধ্যমে
(b) মাতৃদুগ্ধের মাধ্যমে
(c) অমরা ও মাতৃদুগ্ধের মাধ্যমে
(d) অ্যান্টিভেনাম দ্বারা
✅ সঠিক উত্তর: (c) অমরা ও মাতৃদুগ্ধের মাধ্যমে
১. উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো

(i) একাধিক খাদ্যশৃঙ্খল পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে খাদ্যজাল বা খাদ্যজালক গঠন করে।

(ii) আরশোলার সংবহন মুক্ত প্রকৃতির।

(iii) পাকস্থলী হাইড্রোক্লোরিক অ্যাসিড (HCl) ক্ষরণ করে।

(iv) হাঁপানির ওষুধ তৈরিতে ডাটুরিন উপক্ষার ব্যবহৃত হয়।

(v) পতঙ্গের লার্ভা দমনে ব্যবহৃত হয় NPV নিউক্লিওপলিহেড্রোভাইরাস ভাইরাস।

(vi) বিজ্ঞানসম্মত পদ্ধতিতে মৌমাছির প্রতিপালনকে এপিকালচার (Apiculture) বলে।

২. প্রদত্ত বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো

(i) জীবের পাঁচরাজ্য শ্রেণিবিভাগ করেন হুইটেকার।

উত্তর: সত্য

বিজ্ঞানী আর. এইচ. হুইটেকার ১৯৬৯ সালে জীবের পাঁচরাজ্য শ্রেণিবিভাগ করেন।

(ii) Wildlife Protection Act চালু হয় 1973 সালে।

উত্তর: মিথ্যা

বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয়েছিল ১৯৭২ সালে; ১৯৭৩ সালে 'ব্যাঘ্র প্রকল্প' বা Project Tiger চালু হয়।

(iii) ব্যাকটেরিয়া আক্রান্ত কোশ থেকে ইন্টারফেরন নির্গত হয়।

উত্তর: মিথ্যা

ইন্টারফেরন সাধারণত ভাইরাস আক্রান্ত কোশ থেকে ক্ষরিত হয়।

(iv) RBC-এর গড় আয়ু হল 120 দিন।

উত্তর: সত্য

(v) গ্লাইকোলাইসিস সম্পন্ন হয় মাইটোকনড্রিয়াতে।

উত্তর: মিথ্যা

গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি কোশের সাইটোপ্লাজমে সম্পন্ন হয়।

(vi) DNA ও RNA-এর গঠনগত একক হল নিউক্লিওটাইড।

উত্তর: সত্য
৩. 'A' স্তম্ভের সঙ্গে 'B' স্তম্ভের সমতাবিধান

'A' স্তম্ভ

(i) ব্রায়োফাইটা

(ii) প্রোটিস্টা

(iii) বন ধ্বংসের ফলাফল

(iv) কমেনসালিজম

(v) পরজীবিতা

(vi) প্রতিযোগিতা


'B' স্তম্ভ

(a) ভূমিক্ষয় বৃদ্ধি

(b) মানুষ ও যকৃৎ কৃমি

(c) উভচর উদ্ভিদ

(d) ঋণাত্মক-ঋণাত্মক সন্নিবেশ

(e) মটর-রাইজোবিয়াম

(f) অর্কিড ও আমগাছ

(g) অ্যামিবা

সঠিক সম্পর্কযুক্ত জোড়:
(i) — (c)
(ii) — (g)
(iii) — (a)
(iv) — (f)
(v) — (b)
(vi) — (d)
৫. একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও
(যে-কোনো ৬টি)

(i) ছায়াচ্ছন্ন স্থানে যে-সকল উদ্ভিদ জন্মায়, তাকে কী বলে?

(ii) একটি পরজীবী খাদ্যশৃঙ্খলের উদাহরণ দাও।

(iii) ফোটোলাইসিস কাকে বলে?

(iv) কোন্ অঙ্গে অ্যামোনিয়া ইউরিয়াতে পরিণত হয়?

(v) নীচে সম্পর্কযুক্ত শব্দজোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও:

(a) অ্যানিলিডা : নেফ্রিডিয়া :: প্ল্যাটিহেলমিনথিস : _____

(b) নিকটালোপিয়া : ভিটামিন A :: স্কার্ভি : _____

(vi) Break bone fever-এর জীবাণুর নাম কী?

(vii) জীবাশ্ম জ্বালানি কাকে বলে?

বিভাগ — গ
৬. নীচের ১৭টি প্রশ্ন থেকে যে-কোনো ১২টি প্রশ্নের উত্তর দাও
2 × 12 = 24

(i) প্ল্যাটিহেলমিনথিস পর্বের দুটি উদাহরণ দাও।

(ii) মোনেরা ও প্রোটিস্টার মধ্যে পার্থক্য লেখো।

(iii) আর্থ্রোপোডা পর্বের যে-কোনো দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো।

(iv) মানবদেহে ভিটামিন D-এর ভূমিকা কী?

(v) সুষুম্নাকাণ্ডের দুটি কাজ লেখো।

(vi) মানবদেহে প্রদত্ত খনিজ মৌলগুলির একটি করে কাজ লেখো:

(a) সোডিয়াম
(b) লোহা

(vii) জন্মহার ও মৃত্যুহারের মধ্যে দুটি পার্থক্য নিরূপণ করো।

(viii) বিকল্প খাদ্য উৎস বলতে কী বোঝো?

(ix) বুস্টার ডোজ কী?

(x) ফ্লোয়েম লোডিং ও আনলোডিং বলতে কী বোঝো? 1+1

(xi) ডায়ারিয়া রোগে কী কী লক্ষণ দেখা যায়?

(xii) জৈব ভূ-রাসায়নিক চক্র কাকে বলে?

(xiii) হিস্টামিন কোথা থেকে ক্ষরিত হয় ও কীভাবে অনাক্রম্যতায় সহায়তা করে?

(xiv) WASH কী?

(xv) কুইনাইন-এর উৎস ও অর্থনৈতিক গুরুত্ব লেখো। 1+1

(xvi) ক্রেবস চক্র-কে 'TCA চক্র' বলা হয় কেন?

(xvii) সবাত শ্বসন ও অবাত শ্বসন কাকে বলে?

বিভাগ — ঘ
৭. নীচের ৬টি প্রশ্ন বা তার বিকল্প প্রশ্নের উত্তর লেখো
5 × 6 = 30
(i) নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি কোন্ পর্বের এবং এই পর্বগুলির একটি করে শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো:
(a) কোয়ানোসাইট কোশ
(b) নিমাটোসিস্ট
(c) কোম্বপ্লেট
(d) টিউবফিট
(e) অস্টিয়া
অথবা
ট্যাক্সোনমিক হায়ারার্কি বলতে কী বোঝো? ট্যাক্সোনমির প্রয়োজনীয়তাগুলি আলোচনা করো।
অথবা
চিহ্নিত চিত্রসহ নিউক্লিয়াসের পরাণু গঠন বর্ণনা করো।
(ii) যে-কোনো একপ্রকার জটিল স্থায়ী কলার বৈশিষ্ট্য ও তার কাজগুলি লেখো।
(iii) মানব হৃৎপিণ্ডের চিহ্নিত চিত্র অঙ্কন করো এবং তার মধ্য দিয়ে রক্তসংবহনের পথটি তীরচিহ্নের সাহায্যে দেখাও।
অথবা
নেফ্রনের চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো:
(a) বাওম্যানস ক্যাপসুল
(b) নিকটবর্তী সংবর্ত নালিকা
(c) হেনলির লুপ
(d) দূরবর্তী সংবর্ত নালিকা
(iv) রক্তের উপাদানগুলি একটি ছকের সাহায্যে দেখাও। রক্তের দুটি কাজ লেখো।
অথবা
পৌষ্টিকতন্ত্রে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য পরিপাক কীভাবে ঘটে, তা বর্ণনা করো। BMR কী?
(v) অনাক্রম্য সাড়া বলতে কী বোঝো? অ্যান্টিজেন ও অ্যান্টিবডির পার্থক্য লেখো।
অথবা
পাঁচপ্রকার অ্যান্টিবডি সম্পর্কে বর্ণনা করো।
/div>
(vi) বিয়োজক কী? বাস্তুতন্ত্রে এদের গুরুত্ব কী? লিন্ডেম্যানের দশ শতাংশ সূত্র বিবৃত করো।
অথবা
খাদ্যশৃঙ্খল ও খাদ্যজালকের পারস্পরিক সম্পর্ক বুঝিয়ে লেখো। সবুজ উদ্ভিদকে 'উৎপাদক' বলে কেন?
Class 9 Life Science 3rd Unit Test Suggestion 2026 — নবম শ্রেণির জীবনবিজ্ঞান তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষার প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ও সাজেশন। এই ভিডিও/পোস্টে Class 9 Life Science-এর পরীক্ষায় গুরুত্বপূর্ণ হতে পারে এমন MCQ, সংক্ষিপ্ত প্রশ্ন, বড় প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ অধ্যায়ভিত্তিক প্রশ্ন দেওয়া হয়েছে। 📚 Class 9 Life Science Suggestion 2026 📝 3rd Unit Test-এর গুরুত্বপূর্ণ প্রশ্ন ✅ MCQ ও Short Question ✅ গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন ✅ পরীক্ষার প্রস্তুতির জন্য বিশেষ সাজেশন 🎯 WBBSE Class 9 Life Science পরীক্ষার আগে এই প্রশ্নগুলি ভালোভাবে অনুশীলন করে নাও এবং নিজের প্রস্তুতি আরও শক্তিশালী করো। Keywords: Class 9 Life Science Suggestion 2026, Class 9 Life Science 3rd Unit Test, Class 9 Life Science Suggestion, WBBSE Class 9 Life Science, Class 9 Life Science Question, নবম শ্রেণির জীবনবিজ্ঞান সাজেশন, Life Science Suggestion 2026 Hashtags: #Class9 #LifeScience #LifeScienceSuggestion #Class9Suggestion #WBBSE #UnitTest #3rdUnitTest #EnjoyExam
Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

পোস্ট পড়ার পর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ।
( After reading post not forgetting comments. ) 👆

একটি মন্তব্য পোস্ট করুন (0)
"ACSBangla.com: পশ্চিমবঙ্গের স্কুল-কলেজের খবর, বৃত্তি, চাকরি সংক্রান্ত আপডেট, মাধ্যামিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সাজেশন। এছাড়াও এখানে পাবেন পশ্চিমবঙ্গের নতুন প্রকল্পের খবর, গুরুত্বপূর্ণ তথ্য ও বাংলার সর্বশেষ সংবাদ। ছাত্রছাত্রীদের জন্য উপযোগী সাজেশন ও চাকরিপ্রার্থীদের জন্য নিয়মিত আপডেট সহ আরও অনেক কিছু জানতে ভিজিট করুন ACSBangla.com। পশ্চিমবঙ্গের শিক্ষা, চাকরি ও প্রজেক্ট সংক্রান্ত আপডেট পেতে থাকুন আমাদের সাথে।" "ACSBangla.in: Get updates on West Bengal school and college news, scholarships, jobs, and exam suggestions for Madhyamik and HS. Also, find information on new projects, important news, and the latest updates from Bengal. Visit ACSBangla.com for student-friendly suggestions and regular updates for job seekers. Stay tuned for updates on education, jobs, and projects in West Bengal." @EnjoyExam @NewsAcsBangla